Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও ক্রোয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে স্বাক্ষরিত সমঝোতাপত্রে মন্ত্রিসভার সায়


 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত ও ক্রোয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ২৬শে মার্চ স্বাক্ষরিত সমঝোতাপত্র বা মউটিতে কর্মপরবর্তী অনুমোদন মিলেছে।

এই মউ স্বাক্ষরের ফলে পর্যটন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা সহজ হবে।

উল্লেখ করা যেতে পারে, রাষ্ট্রপতির ক্রোয়েশিয়া সফরকালে গতকাল (২৬শে মার্চ) পর্যটন সহযোগিতা সংক্রান্ত এই চুক্তি স্বাক্ষরিত হয়।

 

CG/BD/DM