Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও জার্মানির মধ্যে নিরাপত্তা সহযোগিতা সম্পর্কিত চুক্তি অনুমোদিত কেন্দ্রীয় মন্ত্রিসভায়


নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করে তোলার লক্ষ্যে ভারত ও জার্মানির মধ্যে যে মউ স্বাক্ষরিত হয়েছে তাতে আজ কর্মপরবর্তী অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এই মউ স্বাক্ষরের ফলে সংশ্লিষ্ট অঞ্চলে তথ্য বিনিময়, বিশেষজ্ঞের পরামর্শ, প্রযুক্তির প্রসার ও প্রয়োগ ইত্যাদির মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার কাজে ভারত ও জার্মানির সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে। তাছাড়া, সন্ত্রাসবাদের মোকাবিলায়, মাদকের বেআইনি চালান বন্ধে এবং সীমান্ত বরাবর অপরাধের ঘটনা হ্রাস করতে দু’দেশের মধ্যে এই সমঝোতা বিশেষ সহায়ক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

PG/SKD/DM/