পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত ও জিম্বাবুয়ের মধ্যে ভূতত্ব, খনি ও খনিজ সম্পদ ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতাপত্রটি কার্যপরবর্তিভাবে অনুমোদন করা হয়েছে। জিম্বাবুয়ের হারারেতে ২০১৮ ৩রা নভেম্বর এই সমঝোতাটি স্বাক্ষরিত হয়। এই সমঝোতার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সহায়-সম্পদ আইন ও নীতি বিষয়ে তথ্য বিনিময়। সেমিনার আয়োজন, প্রযুক্তি হস্তান্তর, মূল্য সংযোজন, লগ্নীর সম্ভাবনা বাড়ানোর কথাও এই সমঝোতায় রয়েছে। এই সমঝোতার ফলে দু-দেশের মধ্যে চিহ্নিত ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
SSS/PB/NS/…