পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২০ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জায়ে মিয়ুং-এর মধ্যে বৈঠকে উভয় পক্ষ জাহাজ নির্মাণ, জাহাজ চলাচল এবং সামুদ্রিক সরবরাহ সংক্রান্ত অংশীদারিত্বের ক্ষেত্রে সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেছে।
ভারত ও দক্ষিণ কোরিয়া, দুই দেশেরই সমৃদ্ধ সামুদ্রিক ঐতিহ্য রয়েছে। সামুদ্রিক শিল্পের ক্ষেত্রেও তাদের অভিন্ন স্বার্থ ও পরিপূরক শক্তি রয়েছে। ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ এবং অর্থনীতির আন্তর্জাতিকীকরণের সঙ্গে সঙ্গে সামুদ্রিক ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অমৃতকাল ২০৪৭ দৃষ্টিভঙ্গীর আওতায় জাহাজ নির্মাণ ও সামুদ্রিক ক্ষেত্রের অগ্রণী দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রভূত সম্ভাবনা রয়েছে। জাহাজ নির্মাণ, বন্দর উন্নয়ন এবং সামুদ্রিক সরবরাহ ব্যবস্থায় সহযোগিতা ভারত-দক্ষিণ কোরিয়া বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে উভয় দেশের জন্য লাভজনক করে তুলতে পারে এবং দুদেশের মানুষের মধ্যে গভীরতর বোঝাপড়া ও অংশীদারিত্ব গড়ে তুলতে পারে।
ভারতের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়াকে বৃহৎ মাত্রায় জাহাজ নির্মাণ ক্লাস্টার স্থাপনের সুযোগ এবং ভারত সরকারের জাহাজ নির্মাণ উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন উৎসাহদান প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়েছে। এই ক্ষেত্রে আসার জন্য ভারত দক্ষিণ কোরিয়ার শীর্ষ স্থানীয় জাহাজ নির্মাতাদের আমন্ত্রণ জানিয়েছে।
উভয় পক্ষই ব্যবসায়িক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ ব্যক্ত করেছে। যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে দক্ষিণ ভারতে একটি বৃহৎ গ্রিন ফিল্ড শিপ ইয়ার্ডে উন্নয়ন ও পরিচালনার জন্য কোরিয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এবং মূলধন সরবরাহকারী মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর।
ভারত সরকার ভারতের সরকারি সংস্থাগুলির মাধ্যমে অদূর ভবিষ্যতে ৪০০টিরও বেশি জাহাজ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। যার মূল্য প্রায় ২.২ লক্ষ কোটি টাকা। দ্বিপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা জাহাজ নির্মাণ শিল্পকে আরও শক্তিশালী করবে।
উভয় পক্ষ ভারতীয় শিপ ইয়ার্ডগুলির আধুনিকীকরণের জন্য ভারত ও দক্ষিণ কোরিয়ার সংস্থাগুলির মধ্যে সহযোগিতাকে সমর্থন জানিয়েছে। এর আওতায় দক্ষিণ ভারতে একটি ব্লক ফ্যাব্রিকেশন ফেসিলিটি গড়ে তোলা হবে।
জাহাজ নির্মাণ ও আনুষঙ্গিক শিল্পে ব্যবহৃত যন্ত্রাংশের জন্য ভারত সরকার নীতিগত ও আর্থিক সহায়তা করছে। কোরিয়ার জাহাজ নির্মাণ যন্ত্রাংশ প্রস্তুতকারকরা এই সুযোগ গ্রহণ করলে তাঁদের জন্য একটি আকর্ষণীয় বাজার অপেক্ষা করছে। দুই পক্ষ মুম্বাইতে কোরিয়া মেরিন ইক্যুইপমেন্ট অ্যাসোসিয়েশনের একটি শাখা খোলা এবং এক্ষেত্রে সহযোগিতার জন্য কোরিয়া মেরিন ইক্যুইপমেন্ট রিসার্চ ইন্সটিটিউটের এগিয়ে আসাকে স্বাগত জানিয়েছে।
ভারত সরকারের সঙ্গে অংশীদারিত্বে কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ভারতের জাহাজ নির্মাণ ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণে সহযোগিতা করতে সহযোগিতা করতে সম্মত হয়েছে।
উভয় পক্ষ ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বন্দর উন্নয়নে সহযোগিতার জন্য সমঝোতাপত্র স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে। ভারতে পরবর্তী প্রজন্মের সামুদ্রিক ও বন্দর ক্রেনগুলির যৌথ নকশা উৎপাদন ও সহযোগিতার জন্য স্বাক্ষরিত একটি সমঝোতাপত্রকেও স্বাগত জানানো হয়েছে।
উভয় পক্ষ ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি এবং কোরিয়া মেরিটাইম অ্যান্ড ওশন ইউনিভার্সিটির মধ্যে সহযোগিতাকে স্বাগত জানিয়ে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
উভয় পক্ষ নিজেদের সামুদ্রিক ঐতিহ্যকে স্মরণ করেছে। ভারতের গুজরাটের লোথালে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। সামুদ্রিক ঐতিহ্যের ক্ষেত্রে সহযোগিতার জন্য স্বাক্ষরিত সমঝোতাপত্রকে দুই দেশ স্বাগত জানিয়েছে।
প্রধানমন্ত্রী মোদী এবং লি জাহাজ নির্মাণ, জাহাজ চলাচল ও বন্দর ক্ষেত্রে ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। আগামীদিনে ভারত ও দক্ষিণ কোরিয়ার অংশীদারিত্ব দুই দেশ এবং সমগ্র বিশ্বের জন্য সুফল নিয়ে আসবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁরা।
SC/SD/NS
Our talks today covered ways to deepen cooperation in various sectors ranging from chips to ships, from talent to technology, from entertainment to energy. We have taken numerous important decisions to take bilateral trade to fifty billion dollars by 2030. pic.twitter.com/a6Xht02GaO
— Narendra Modi (@narendramodi) April 20, 2026
We had detailed discussions on expanding our cooperation in AI, semiconductors, steel and ports. We also spoke about adding momentum to cultural and people-to-people linkages. pic.twitter.com/q9P4atEFyF
— Narendra Modi (@narendramodi) April 20, 2026
The India-Korea Business Leaders’ Dialogue highlighted the immense potential of our economic partnership across diverse sectors. Our cooperation can drive growth and prosperity in both nations.
— Narendra Modi (@narendramodi) April 20, 2026
Our focus remains on strengthening supply chains, supporting future-ready sectors and… pic.twitter.com/SZgKMnWflF