পিএমইন্ডিয়া
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সংশোধিত বিমান পরিষেবা চুক্তি স্বাক্ষরের বিষয়টিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক আজ অনুষ্ঠিত হয়।
বিমান পরিষেবা সংক্রান্ত এই চুক্তি ভারত ও নিউজিল্যান্ডের অসামরিক বিমান পরিবহণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ দিকচিহ্ন হয়ে থাকবে। কারণ, এর ফলে একদিকে যেমন বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার ঘটবে, অন্যদিকে তেমনই দু’দেশের মধ্যে বৃদ্ধি পাবে পর্যটন ও সংস্কৃতি বিনিময়।
PG/SKD/DM