Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও পর্তুগালের মধ্যে তথ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স ক্ষেত্রে সমঝোতায় কেন্দ্রীয় মন্তিসভার সায়


ভারত ও পর্তুগালের মধ্যে তথ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স ক্ষেত্রে সমঝোতায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে স্বাক্ষরোত্তর অনুমোদন প্রদত্ত হল। নতুনদিল্লিতে চলতি বছরের ৬ জানুয়ারী এই সমঝোতা স্বাক্ষরিত হয়।

দু ’ দেশের আইন ওবিধিনিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতেতথ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ও সুস্হায়ী সহযোগিতা গড়েতোলার ক্ষেত্রে এই সমঝোতা বিশেষ সহায়ক হবে।

PG/ NS/