Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও পেরুর মধ্যে সাক্ষরিত চুক্তিতে মন্ত্রীসভার অনুমোদন


ভারত ও পেরুর মধ্যে গত মে মাসে লিমাতে সাক্ষরিত চুক্তিটি কেন্দ্রীয় মন্ত্রীসভা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার (১৩ জুন) কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

পারস্পরিক স্বার্থে নতুন ও পুনর্নবীকরনযোগ্য ক্ষেত্রে প্রযুক্তিগত দ্বিপাক্ষিক সহযোগিতায় উৎসাহদান ও তার প্রসারে লক্ষ্যে সহযোগিতামূলক প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলাই এই চুক্তির মূল উদ্দেশ্য। চুক্তির বিষয়গুলি রূপায়নের জন্য কর্মপরিকল্পনা তৈরি করতে একটি যৌথ কমিটি গঠনের কথাও এতে রয়েছে।

CG/BD/NS/