পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয়মন্ত্রিসভা বুধবার ভারত ও ফ্রান্সের মধ্যে অভিবাসন ও গতিবিধি সহযোগিতা চুক্তিতেস্বাক্ষরের অনুমোদন দিল| ফ্রান্সের রাষ্ট্রপতির আসন্ন ভারত সফরের সময় এই চুক্তিস্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে|
এইচুক্তি দু’দেশের নাগরিকদের মধ্যেকার সম্পর্ক বৃদ্ধিতে, ছাত্রছাত্রী, গবেষক,শিক্ষাবিদ, দক্ষ পেশাদারদের যাতায়াত বৃদ্ধিতে এবং অনিয়মিত অভিবাসন ও মানব পাচার প্রতিরোধসম্পর্কিত বিষয়ে সহযোগিতাকে শক্তিশালী করার ক্ষেত্রে এক মাইল ফলক হিসেবে কাজ করবে|ভারত যে ফ্রান্সের সঙ্গে বহুমুখী সম্পর্ককে দ্রুত বৃদ্ধি করে চলেছে তার প্রামাণিকসাক্ষ্য এই চুক্তি এবং তা দুই দেশের মধ্যেকার ক্রমবর্ধমান বিশ্বাস ও আস্থারপ্রতীক|
এইচুক্তি প্রাথমিকভাবে সাত বছরের জন্য কার্যকর থাকবে এবং তা পরবর্তী সময়েস্বয়ংক্রিয়ভাবে পুনর্নবীকরণ হবে| এর পরিচালনা পদ্ধতির জন্য গঠিত হবে এক যুগ্মকার্যকর গোষ্ঠী|
A.D