পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত ও ফ্রান্সের মধ্যে নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে যে সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরিত হয়েছে, সে বিষয়ে অবগত করা হয়। উল্লেখ করা যেতে পারে, গত তেসরা অক্টোবর নতুন দিল্লিতে এই মউ স্বাক্ষরিত হয়েছিল। ভারতীয় সংস্থা সৌর বিদ্যুৎ নিগম লিমিটেড (এসইসিআই) এবং ফ্রান্সের সরকারি সংস্থা সিইএ ঙ্গো সেদেশের ব্লুস্টোরেজ এসএএস সংস্থার মধ্যে এই মউ স্বাক্ষরিত হয়। হিন্দি, ইংরাজি ও ফরাসী – এই তিনটি ভাষায় মউ সংক্রান্ত নথিপত্র রচিত হয়েছে।
এই মউ স্বাক্ষরের উদ্দেশ্য হ’ল – ই-যানবাহনের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য স্টেশন গড়ে তুলতে ভারতীয় সংস্থা এসইসিআই – এর সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা স্থাপন করা। সেই সঙ্গে, ভারতে ই-যানবাহনের ব্যবহার বাড়াতে যে বহু প্রত্যাশিত পরিকল্পনা রয়েছে, তার সহায়তায় সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি এবং সৌর গ্রিডের ব্যবহার হ্রাস করা। দু’দেশের মধ্যে স্বাক্ষরিত এই মউ দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও মজবুত করতে সাহায্য করবে।
***
CG/BD/SB…