Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও ফ্রান্সের মধ্যে নৌ-সচেতনতা চুক্তি : আলোচিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে


 

নৌ-সচেতনতার প্রসার সম্পর্কে এ বছরের ১০ মার্চ ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পাদিত চুক্তিটি নিয়ে আজ আলোচনা হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। নৌ-সংক্রান্ত কর্মপ্রচেষ্টার ক্ষেত্রে এই চুক্তির আওতায় পরস্পরের মধ্যে পরিসংখ্যানগত তথ্য ও পরিষেবা বিনিময় করবে ভারত ও ফ্রান্স। এই চুক্তি সম্পাদনের উদ্দেশ্য হ’ল গভীর সমুদ্রে জাহাজ চলাচল সংক্রান্ত বিষয়গুলির ওপর নজরদারি চালানোর পাশাপাশি সুনির্দিষ্ট নিয়মনীতি অনুসরণে ব্যর্থ জাহাজগুলিকে চিহ্নিত করা।

এই নৌ-সহযোগিতার আওতায় এক সমীক্ষা চালানো হবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং ফ্রান্সের সিএনইএস-এর পক্ষ থেকে। সমীক্ষার ফলাফল পেশ করা হবে এই দুটি দেশের সংশ্লিষ্ট পরিচালন কর্তৃপক্ষের কাছে। চুক্তি স্বাক্ষরের এক বছরের মধ্যেই ঐ সমীক্ষাটি পর্যালোচনা করে দেখা হবে বলে স্থির হয়েছে। 

SSS/SKD/SB