Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও ফ্রান্সের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটি গঠন


ভারত ও ফ্রান্সের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ কমিটি গড়ে তোলার উদ্দেশ্যে স্বাক্ষরিত এক সমঝোতা সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। ভারত ও ফ্রান্সের মধ্যে শীর্ষস্থানীয় এই যৌথ কমিটি গড়ার লক্ষ্যে নতুন দিল্লিতে গত ২৫শে জানুয়ারি, ২০১৬ তারিখে ঐ সমঝোতা স্বাক্ষরিত হয়।

এই সমঝোতা অনুযায়ী বিজ্ঞান, প্রযুক্তি এবং গবেষণা, বিকাশ ও উদ্ভাবনের মাধ্যমে অর্থনৈতিক ও সামজিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে গৃহীত উদ্ভাবনী প্রয়াস সম্পর্কে ভারত ও ফ্রান্সের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলি চিহ্নিত করা, তালমিল ঘটানো এবং অগ্রাধিকারের বিষয়গুলি খুঁজে নেওয়ার জন্য এই যৌথ কমিটি কাজ করবে।

এই যৌথ কমিটির নেতৃত্বে থাকবেন ভারতের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আর ফ্রান্সের পক্ষে পররাষ্ট্র বিষয়ক ও আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী। তাঁদের বিকল্প হিসেবে ভারতের পক্ষে সচিব পদমর্যাদার কোনও আধিকারিক আর ফ্রান্সের পক্ষে মহানির্দেশক পদমর্যাদার কোনও আধিকারিক।

দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান বিজ্ঞান ও প্রযুক্তিগত সহায়তার প্রেক্ষাপটে এবং দু’দেশের জাতীয় স্তরের বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত নানা সংস্থার মধ্যে আদান-প্রদানের ফলেই এই সমঝোতা বাস্তবায়িত হয়েছে।

PG/SB