পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও বাংলাদেশের মধ্যে গণ-মাধ্যমের ক্ষেত্রে সহযোগিতায় সমঝোতা স্মারকে (মউ) অনুমোদন দিল |
এই মউ-এর লক্ষ্যণীয় বৈশিষ্ট্য হচ্ছে:
১. দুই দেশের গণ-মাধ্যম ও জন-সংযোগের ক্ষেত্রে যুক্ত কর্মীদের প্রশিক্ষণ/শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা|
২. গণ-মাধ্যমের ক্ষেত্রে বিশেষজ্ঞদের বিনিময়ে উত্সাহ প্রদান|
৩. গণ-মাধ্যম ও যোগাযোগের ক্ষেত্রের শিক্ষামূলক, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যেও সহযোগিতায় উত্সাহ বৃদ্ধি|
৪. গণ-মাধ্যম কার্যক্রম ও গণ-মাধ্যমের সঙ্গে যুক্ত পরিসংখ্যানগত তথ্যের বিধিনিয়মের ক্ষেত্রে সহযোগিতা ও অভিজ্ঞতার আদান প্রদান করা|
৫. পারস্পরিক সুবিধা প্রদানের ভিত্তিতে পেশাগত দায়িত্ব পালনের জন্য গণ-মাধ্যমের স্বীকৃত প্রতিনিধিদের প্রয়োজনীয় অবস্থার সৃষ্টির ক্ষেত্রে কার্যালয় স্থাপনে সহায়তা করা|
PG/SK/A.D