পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও বাংলাদেশের মধ্যে বিচারসংক্রান্ত ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা স্মারকে (মউ) অনুমোদন দিল| যার লক্ষ্য হচ্ছে দু’ দেশের বিচার ব্যবস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতার উন্নয়ন, প্রসার ও শক্তিশালী করা|
এই মউ বিচারকগণ ও বিচার ব্যবস্থার বিভিন্ন পর্যায়ের কর্মীদের মধ্যে পারস্পরিক সফর-বিনিময়, প্রশিক্ষণ ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে পারস্পরিক আলোচনার ক্ষেত্র প্রদান করবে| আইন ও বিচারের ক্ষেত্রে সর্বাধুনিক উন্নয়নের তথ্য বিনিময়ে তা উত্সাহিত করবে| এই ক্ষেত্রের পরিকাঠামোগত ও তথ্য-প্রযুক্তির জ্ঞান আদান-প্রদানেও তা সক্ষম করবে|
PG/SK/A.D.