পিএমইন্ডিয়া
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার তেল ও গ্যাসের ক্ষেত্রেভারত ও বেলারুশের মধ্যে সমঝোতা স্মারকের (মউ) এক্স-ফ্যাক্টো অনুমোদন দিল| ২০১৭সালের ১২ সেপ্টেম্বর বেলারুশের রাষ্ট্রপতির ভারত সফরের সময় এই মউ স্বাক্ষরিতহয়েছে|
এই মউ ভারত ও বেলারুশের মধ্যেদ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করবে এবং দুই দেশের মধ্যে তেল ও গ্যাসের ক্ষেত্রেঅর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার উন্নয়নে সহায়তা করবে| এই মউ-এর মাধ্যমে দুই পক্ষসক্ষমতা তৈরি, প্রযুক্তি বিনিময় এবং ভারতে তেল ক্ষেত্রের উন্নয়ন ও তেল উত্পাদনেকাজ করবে| এই মউ স্বাক্ষর হওয়ার তারিখ থেকে তিন বছরের জন্য কার্যকর থাকবে|
A.D.