পিএমইন্ডিয়া
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার বিনিয়োগ নিয়ে ভারত ও বেলারুশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি(বি.আই.টি.) স্বাক্ষর ও অনুসমর্থনের অনুমোদন দিল|
এই চুক্তিরফলে দুই দেশের মধ্যে বিনিয়োগের প্রবাহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা| এই চুক্তিবিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে| যার ফলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবংওভারসিজ ডিরেক্ট ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাবে এবং এর ইতিবাচক প্রভাবে কর্মসংস্থানেরসুযোগ বাড়বে|
দুই দেশের মধ্যে এই বি.আই.টি. স্বাক্ষর ও অনুসমর্থনকৌশলগত পদক্ষেপ হিসেবে কাজ করবে| কেননা বেলারুশ হচ্ছে ইউরাশিয়ান ইকনমিক ইউনিয়ন(ই.এ.ই.ইউ.)-এর সদস্য| ভারত ইতোমধ্যেই কিরঘিজ গণতন্ত্রের সঙ্গে এই ধরনের বি.আই.টি.করেছে এবং রাশিয়ান ফেডারেশনের সঙ্গে নতুন বি.আই.টি. নিয়ে কথা চলছে|
A.D.