পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত ও ব্রাজিলের মধ্যে হওয়া একটি সমঝোতাপত্রের বিষয়ে অবগত করা হয়। গত মে মাসে দু’দেশের মধ্যে জৈব প্রযুক্তি বিষয়ক এই সমঝোতাপত্রটি স্বাক্ষরিত হয়।
জৈব প্রযুক্তি ক্ষেত্রে প্রশিক্ষণ এবং গবেষণায় একটি কৌশলগত পরিকল্পনা তৈরির উদ্দেশ্যে এই সমঝোতাপত্র ভারত ও ব্রাজিলের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে সাহায্য করবে। এই উদ্যোগের ফলে জৈব প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত দ্রব্য, কৃষি ক্ষেত্রে বীজ তৈরি, জৈব জ্বালানি, ন্যানো টেকনলজি, জীব বৈচিত্র্য এবং শ্রেণীবিন্যাস করা সম্ভব হবে।
CG/CB/SB