Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও ব্রাজিলের মধ্যে বিনিয়োগ সহযোগিতা ও সুবিধার চুক্তিরঅনুমোদন মন্ত্রিসভায়


নয়া দিল্লি: ৩০ নভেম্বর: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভাবৃহস্পতিবার ভারত ও ব্রাজিলের মধ্যে বিনিয়োগ সহযোগিতা ও সুবিধার চুক্তি(আই.সি.এফ.টি.) স্বাক্ষরের ও অনুসমর্থনের অনুমোদন দিল|

এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি পাবে| ভারত ওব্রাজিলের মধ্যেকার এই আই.সি.এফ.টি. ভারতে ব্রাজিলের বিনিয়োগকারীদের এবং ব্রাজিলেভারতের বিনিয়োগকারীদের যথোপযুক্ত সুবিধা প্রদান করবে| এটা সমস্ত রকমের বিনিয়োগসুবিধার বিষয়ে ভেদাভেদহীন ও একটি পর্যায়ের মান সুনিশ্চিত করে বিনিয়োগকারীদের আস্থাও বিশ্বাস বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে| এভাবে বিনিয়োগকারীদের মধ্যে একটাসহায়ক বিনিয়োগ পরিবেশ প্রদান করা যাবে| এটা ব্রাজিলের সমস্ত বিনিয়োগকারীদের জন্যএকটি পছন্দের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফ.ডি.আই.) গন্তব্য হিসেবে ভারতকেউপস্থাপিত করার জন্য সহায়তা করবে|

A.D.