পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে ভারত ও ব্রাজিলের মধ্যে স্বাস্থ্য ও ওষুধ শিল্প ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরের প্রস্তাব অনুমোদিত হয়েছে। চলতি মাসেই দুই দেশের মধ্যে এই মউ স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে।
এই মউ স্বাক্ষরের ফলে স্বাস্থ্য ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি, গবেষণাধর্মী কাজকর্মের ব্যাপারে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণের পরিকল্পনাগুলি উৎসাহিত হবে। এছাড়াও, দুই দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যগত উন্নতিতে এই মউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে এই মউ কার্যকর হবে বলেও মনে করা হচ্ছে।
CG/BD/SB