Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও ব্রিক্‌স রাষ্ট্রগুলির মধ্যে স্বাক্ষরিত কৃষি গবেষণা মঞ্চ সম্পর্কিতসহযোগিতা চুক্তিটিতে কর্মপরবর্তী অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ভারত এবংবিভিন্ন ব্রিক্‌স সদস্যভুক্ত দেশগুলির মধ্যে স্বাক্ষরিত মউটিকে কর্মপরবর্তীঅনুমোদন দেওয়া হল।কৃষি ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে একটি ব্রিক্‌স গবেষণামঞ্চ গড়ে তোলার লক্ষ্যেই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।

কৃষি-ভিত্তিকনিরন্তর উন্নয়নের বিষয়গুলি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতিচালিত ব্রিক্‌স-এআরপি একটি বিশ্ব মঞ্চ হিসেবে কাজ করেযাবে। বিশ্বের ক্ষুধা, অপুষ্টি, দারিদ্র্য, অসাম্য এবং কৃষি এবং অ-কৃষিজীবীসম্প্রদায়ের আয় ও উপার্জন সম্পর্কিত বিভিন্ন সমস্যার মোকাবিলায় ব্যবস্থা গ্রহণেরক্ষেত্রে এই মঞ্চটি এক কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে, একইসঙ্গেকৃষি-বাণিজ্য, জৈব নিরাপত্তা এবং সমস্ত ধরনের জলহাওয়ার উপযোগী কৃষি ব্যবস্থা গড়েতোলার কাজও সহজতর হবে।

PG/SKD/DM