পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভাকে আজ ভারত ও ব্রিটেনের মধ্যে ধারাবাহিক নগরোন্নয়ন ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক সমঝোতাপত্রের বিষয়ে অবহিত করা হয়। এটি স্বাক্ষরিত হয়েছিল গত এপ্রিল মাসে।
প্রসঙ্গত, এই মউটি স্বাক্ষরিত হওয়ায় দু’দেশের ধারাবাহিক নগরোন্নয়নের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে। দ্বিপাক্ষিক সহযোগিতামূলক কর্মসূচির মধ্যে রয়েছে স্মার্টসিটি গড়ে তোলা, কঠিন বর্জ্য পরিচালন, বর্জ্য জল পরিচালন, শহর এলাকায় দক্ষতা বিকাশ, চতুর পরিবহণ ব্যবস্থা গড়ে তোলা প্রভৃতি।
***
CG/SSS/SB