Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও ব্রুনেই দারএসসালাম মধ্যে উপগ্রহ ও মহাকাশ উৎক্ষেপণ যানের জন্য টেলিমিটারি ট্যাকিং এবং টেলিকমান্ড স্টেশন চালু করার পাশাপাশি মহাকাশ গবেষণা, বিজ্ঞান ও তার প্রয়োগ সংক্রান্ত ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


 

ভারত ও ব্রুনেই দারএসসালাম মধ্যে উপগ্রহ ও মহাকাশ উৎক্ষেপণ যানের জন্য টেলিমিটারি ট্যাকিং এবং টেলিকমান্ড স্টেশন চালু করার পাশাপাশি মহাকাশ গবেষণা, বিজ্ঞান ও তার প্রয়োগ সংক্রান্ত ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রটি সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে অবহিত করা হয়। উল্লেখ করা যেতে পারে, নতুন দিল্লিতে গত ১৯ জুলাই এই মউ স্বাক্ষরিত হয়।

এই মউ স্বাক্ষরের ফলে ভারতের মহাকাশ উৎক্ষেপণ যান এবং উপগ্রহ প্রেরণ অভিযানগুলিকে সার্থক করে তুলতে উৎক্ষেপণ কেন্দ্রগুলির সুষ্ঠু পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও তার উন্নয়ন অব্যাহত রাখা সম্ভব হবে। সেই সঙ্গে, মহাকাশ প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রে সেদেশের আধিকারিক ও পড়ুয়াদের প্রশিক্ষণদানের মাধ্যমে মহাকাশ সংক্রান্ত কাজকর্মে ভারত তার বিশেষজ্ঞ ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবে। এই মউ স্বাক্ষরের ফলে সামগ্রিকভাবে দেশের সমগ্র অঞ্চল ও সব শ্রেণীর মানুষ উপকৃত হবেন। এমনকি, উৎক্ষেপণ কেন্দ্রগুলির পরিচালনায় নতুন গবেষণার সম্ভাবনা তথা মহাকাশ প্রযুক্তির প্রয়োগে প্রশিক্ষণদানের ক্ষেত্রে এই সমঝোতাপত্রটি সহায়ক হবে।

CG/BD/SB…