পিএমইন্ডিয়া
দ্বৈত কর প্রথা বিলোপ এবং আয়কর ফাঁকির প্রবণতা রোধে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও ভিয়েতনামের মধ্যে সম্পাদিত চুক্তিটির সংশোধনে সম্মতি দিয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রোটোকলটিকে অনুমোদন দেওয়া হয়।
এই প্রোটোকল অনুযায়ী আন্তর্জাতিক মান ও ব্যবস্থার পরিপ্রেক্ষিতে কর সংক্রান্ত বিষয়ে তথ্য বিনিময় করা হয়। ব্যাঙ্ক সম্পর্কেও তথ্যের আদান-প্রদানও এই বিনিময়ের আওতায় পড়ে।
উল্লেখ্য, বর্তমানে ভারত ও ভিয়েতনামের মধ্যে দ্বৈত কর পরিহার সংক্রান্ত যে চুক্তিটি কার্যকর রয়েছে, সেটি স্বাক্ষরিত হয় ১৯৯৪ সালে। পরে, ভারত ও ভিয়েতনাম দুটি দেশই এই চুক্তির তথ্য বিনিময় সংক্রান্ত ২৭ নং অনুচ্ছেদটির সংশোধনের সিদ্ধান্ত নেয়।
PG/SKD/SB/S