Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও মরক্কোর মধ্যে আবাসন ও বাসস্থান ক্ষেত্রে তথ্য আদান-প্রদান সহ কারিগরি সহযোগিতার লক্ষ্যে স্বাক্ষরিত মউ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে


 

ভারত মরক্কোর মধ্যে আবাসন তথা বাসস্থান ক্ষেত্রে তথ্য আদান-প্রদান সহ কারিগরি সহযোগিতার লক্ষ্যে গত ফেব্রুয়ারি মাসে স্বাক্ষরিত সমঝোতাপত্র বা মউ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে জানানো হয়।

সমঝোতাপত্রটি রূপায়িত হলে আবাসন ও মানব বাসস্থান ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত হবে। শহরাঞ্চলের সুস্থায়ী অগ্রগতির ক্ষেত্রে শহরগুলি যে ধরণের সমস্যার সম্মুখীন হয়ে থাকে, তা দূর করার ক্ষেত্রেও দুই দেশ এই সমঝোতা অনুযায়ী পারস্পরিক সহযোগিতা করবে। এমনকি, এই মউ স্বাক্ষরের ফলে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি পাবে। এছাড়াও, স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ আবাসন, জল সরবরাহ ও নিকাশী ব্যবস্থা, শহরাঞ্চলীয় পরিবহণ সহ স্মার্ট সিটি গড়ে তোলার বিষয়গুলিতে সহযোগিতা আরও বাড়বে।

CG/BD/SB