Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও মালদ্বীপের মধ্যে আন্তর্জাতিক বিমান পরিবহণ সংক্রান্ত দ্বৈতকর বিলোপ সম্পর্কে চুক্তিতে মন্ত্রিসভার সায়


ভারত ও মালদ্বীপের মধ্যে আন্তর্জাতিক বিমান পরিবহণ সংক্রান্ত দ্বৈতকর বিলোপ সম্পর্কে চুক্তি স্বাক্ষরে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আয়োজিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বুধবার এই বিষয়টি অনুমোদিত হয়েছে।

এই চুক্তির ফলে, ভারত ও মালদ্বীপের বিমান উড়ান সংস্থাগুলির সুবিধা হবে। ভারতীয় বিমান সংস্থাকে এরপর থেকে আর আন্তর্জাতিক বিমান পরিবহণ ক্ষেত্রে মালদ্বীপে উড়ান চালানোর জন্য সেদেশে ধার্য কর দিতে হবে না। মালদ্বীপের বিমান সাংস্থা একইভাবে ভারতে এই ছাড় পাবে। এই চুক্তির ব্যাখ্যা বা প্রয়োগের ক্ষেত্রে কোনও রকম সমস্যা বা বিতর্ক দেখা দিলে পারস্পরিক সমঝোতার মাধ্যমেই তার নিরসনের কথাও চুক্তিতে বলা হয়েছে।

PG/SB