পিএমইন্ডিয়া
ভারত ও মালদ্বীপের মধ্যে ফৌজদারি বিষয়ে ‘পারস্পরিক আইনি সহায়তা চুক্তি’ করতে কেন্দ্রীয় সরকার সম্মতি দিয়েছে | প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে আজ মন্ত্রিসভার বৈঠকে এব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে |
উভয় দেশের মধ্যে ফৌজদারি বিষয়ে পারস্পরিক আইনি সহায়তা ও সমন্বয়ের মাধ্যমে সংঘটিত অপরাধের ক্ষেত্রে উভয় দেশের তদন্ত ও বিচার কার্য নির্বাহে কার্যকারিতা বাড়ানোর উদ্দ্যেশ্যে এই চুক্তি | বিশেষত, আন্তর্জাতিক বা দুই দেশের মধ্যে অপরাধের ঘটনা সহ সন্ত্রাসবাদী কারকলাপের ঘটনায় তদন্ত ও বিচার কার্য নির্বাহের লক্ষ্যে দ্বিপাক্ষিক আইনি সহায়তা পাওয়ার জন্য এই চুক্তি এক বিস্তৃত আইনী কাঠামো উপস্থিত করবে |
SC/AD/DSC