Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও যুক্তরাজ্যের মধ্যে বৃত্তিগত শিক্ষা ও প্রশিক্ষণএবং দক্ষতা বিকাশ সম্পর্কিত সহযোগিতা প্রসারের প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয়মন্ত্রিসভার


দক্ষতা বিকাশ এবং বৃত্তিগত শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে সহযোগিতা প্রসারেরলক্ষ্যে গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের সঙ্গে ভারতের একটি মউস্বাক্ষরের প্রস্তাবে আজ অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এই বৈঠকে মউ স্বাক্ষরের বিষয়টিঅনুমোদন লাভ করায় বৃত্তিগত শিক্ষা ও প্রশিক্ষণ এবং দক্ষতা বিকাশের ক্ষেত্রে ভারত ওযুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও প্রসার লাভ করবে বলে মনে করা হচ্ছে।

অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা প্রসারের মধ্য দিয়ে ভারতে দক্ষতা বৃদ্ধিসম্পর্কিত কাজকর্মের পরিবেশ ও বাতাবরণ আরও জোরদার হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এরফলে, ভালো কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা রয়েছে, এ ধরণের কাজে যুক্ত হওয়ার জন্যতরুণ ও যুবকরা দক্ষতা বৃদ্ধি সম্পর্কিত প্রশিক্ষণের সুযোগ লাভ করবে।

ভারত ও যুক্তরাজ্যের মধ্যে এই মউ স্বাক্ষরের মধ্য দিয়ে গড়ে উঠবেউদ্ভাবনমুখী অংশীদারিত্বের এক বিশেষ কাঠামো। এর আওতায় নিয়ে আসা হবে দু’দেশের শিল্পও প্রশিক্ষণ সংস্থাগুলিকে। এর সূত্রে ভারতে একদিকে যেমন প্রশিক্ষণ কর্মসূচি একনতুন মাত্রা লাভ করবে, অন্যদিকে তেমনই তার গুণগত মানেও বিশেষ উন্নতি ঘটবে।

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষতা বিকাশের বিষয়টি ভারত ও যুক্তরাজ্য উভয়েরই একজাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্র। একই সঙ্গে তা দ্বিপাক্ষিক সম্পর্কের একটি অন্যতমমূল স্তম্ভও। গত ২০১৬’র নভেম্বর মাসে দু’দেশের প্রধানমন্ত্রী মিলিতভাবে দক্ষতাবিকাশ ও শিল্পোদ্যোগ প্রচেষ্টাকে দ্বিপাক্ষিক সহযোগিতার একটি বিশেষ ক্ষেত্র হিসাবেচিহ্নিত করার প্রস্তাবে সম্মতি জানান।

PG/SKD/ SB…