পিএমইন্ডিয়া
ক্ষুদ্র ও মাঝারিশিল্প এবং উদ্ভাবন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা প্রসারের লক্ষ্যে ভারত ও সংযুক্তআরব আমিরশাহির মধ্যে এক মউ স্বাক্ষরের প্রস্তাবে আজ সম্মতি দিল কেন্দ্রীয়মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয়মন্ত্রিসভার এক বৈঠকে আলোচনা ও মতবিনিময়ের পর সম্মতিদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মউ স্বাক্ষরের ফলেভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলি অন্তর্ভুক্তিমূলক বিকাশের এক বিশেষ সুযোগলাভ করবে। বিদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির বিশেষ বিশেষ পন্থাপদ্ধতি ওপ্রক্রিয়া অনুসরণের সুযোগও সম্প্রসারিত হবে ভারতীয় শিল্প ক্ষেত্রগুলির কাছে। এরফলে সংযুক্ত আরব আমিরশাহির ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে এক বিশেষ সহযোগিতারসম্পর্ক গড়ে উঠবে এ দেশের শিল্প সংস্থাগুলির। সুযোগ ঘটবে উৎপাদিত পণ্যের বিপণনেরক্ষেত্রেও।
PG/SKD/DM/