পিএমইন্ডিয়া
ভারত ও সোয়াজিল্যান্ডের মধ্যে স্বাস্হ্য ও ঔষধি ক্ষেত্রে একটি সমঝোতাপত্র স্বাক্ষরের বিষয়টিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে। গত ৯ই এপ্রিল দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন দিল্লিতে বুধবার (১৬ই মে) প্রধানমন্ত্রী পৌরহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। এই সমঝোতাপত্রের ফলে দু-দেশের মধ্যে যেসব ক্ষেত্রে সহযোগিতা সম্ভব হবে, তার মধ্যে রয়েছে-
ওষুধ ও চিকিৎসা সামগ্রী
চিকিৎসায় ব্যবহৃত সামগ্রী
চিকিৎসা-গবেষনা
চিকিৎসার জন্য স্হানান্তরে যাওয়া প্রভৃতি
চুক্তিতে উল্লিখিত বিভিন্ন বিষয় বাস্তবায়িত করার জন্য একটি কর্মীগোষ্ঠী গঠন করা হবে।
CG /BD/NS/