Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত-কিরঘিজস্তান পর্যটন সহযোগিতা : অনুমোদনকেন্দ্রীয় মন্ত্রিসভার


ভারত ও কিরঘিজস্তানেরমধ্যে পর্যটন সহযোগিতা চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র পেল বুধবার এখানেঅনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। ভারত সরকারের পর্যটন মন্ত্রক এবং কিরঘিজস্তানেরতথ্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হচ্ছে।

দু’দেশের মধ্যেচুক্তি স্বাক্ষরের মূল উদ্দেশ্যগুলি হল পর্যটন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতারপ্রসার, পর্যটন সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান বিনিময়, হোটেল কর্তৃপক্ষ ও পর্যটনসংস্থা সহ সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিনিময় প্রচেষ্টায়উৎসাহদান, মানবসম্পদ বিকাশের ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে বিনিময় কর্মসূচিরআয়োজন, পর্যটন ও আতিথেয়তা শিল্পে বিনিয়োগ, এক দেশের পর্যটন ব্যবস্থাপক, সংবাদমাধ্যম প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের অন্যের দেশে সফর সূচির ব্যবস্থা, বিপণনসংক্রান্ত পর্যটন ক্ষেত্রের বিকাশ ও ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে অভিজ্ঞতাবিনিময়, এক দেশের পর্যটন মেলা ও প্রদর্শনীতে অন্য দেশের অংশগ্রহণ এবং সমগ্র পর্যটনব্যবস্থাকে নিরাপদ ও সম্মানজনক করে তোলা।

প্রসঙ্গতউল্লেখ্য, গত পাঁচ বছরে কিরঘিজস্তান থেকে ভারতে পর্যটন আগমনের সংখ্যাউল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১২ সালে ১৩৪৮, ২০১৩-তে ২১০৩, ২০১৪ সালে ২৪৭৯ এবং২০১৫-তে মোট ২৭২৯ জন পর্যটক ঐ দেশ থেকে ভারত সফরে এসেছেন। বর্তমান বছরের জানুয়ারিথেকে নভেম্বর – এই এগারো মাসে কিরঘিজস্তানের ২৮৮৩ জন পর্যটক এ পর্যন্ত এদেশ সফরকরেছেন।

PG/SKD/SB