Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ছাড়ো আন্দোলনের ৭৫তম বার্ষিকী : এক ‘নতুন ভারত’ গড়ে তোলার লক্ষ্যে দেশবাসীকে সংকল্পবদ্ধ হওয়ার আহ্বানজানালেন প্রধানমন্ত্রী


ভারত ছাড়ো আন্দোলনের ৭৫তম বার্ষিকীতে ঐ আন্দোলনে অংশগ্রহণকারী সকল নারী ওপুরুষকে সম্মান ও অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আগামী ২০২২সালের মধ্যে এক ‘নতুন ভারত’ গড়ে তোলার কাজে সংকল্পবদ্ধ হওয়ার জন্য তিনি আহ্বান জানানদেশের জনসাধারণকে। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের ৭৫তম বার্ষিকীতে আমি সম্মান জানাই সেই সমস্তমহান পুরুষ ও মহীয়সী নারীদের, যাঁরা ঐ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।

মহাত্মা গান্ধীর নেতৃত্বে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল স্বাধীনতা অর্জনেরলক্ষ্যে।

১৯৪২ সালটি ছিল ঔপনিবেশিকতার হাত থেকে ভারত’কে মুক্ত করার এক বিশেষ সন্ধিক্ষণ।কিন্তু আজ অর্থাৎ ঐ আন্দোলনের ৭৫ বছর পরে আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য এখন ভিন্নপ্রকৃতির।

আসুন আমরা সকলে সংকল্পবদ্ধ হই – দারিদ্র্য, অপরিচ্ছন্নতা, দুর্নীতি,সন্ত্রাস, জাতিভেদ ও সাম্প্রদায়িকতা থেকে দেশকে মুক্ত করে আগামী ২০২২ সালের মধ্যেএক ‘নতুন ভারত’ গড়ে তোলার লক্ষ্যে।

আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলি এমন এক ভারতবর্ষ, যার কথাচিন্তা করে গর্ববোধ করতেন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা। #সংকল্পসেসিদ্ধি”।

PG /SKD/ SB…