Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত-জাপান বিজনেস লিডার্স ফোরামের সামনে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী শ্রী শিনজো আবে শনিবার নয়াদিল্লিতে ভারত-জাপান বিজনেস লিডারস্‌ ফোরমের সামনে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, তিনি চাইছেন যে ভারত ও জাপান এক সাথে এগিয়ে চলুক। কেবলমাত্র ‘হাই-স্পীড ট্রেন’-এর ক্ষেত্রেই নয়, উচ্চ গতিসম্পন্ন বিকাশের (হাই-স্পীড গ্রোথ) ক্ষেত্রেও উভয় দেশ একসাথে এগিয়ে চলুক।

গত বছর তাঁর জাপান সফরের প্রসঙ্গ প্রধানমন্ত্রী উল্লেখ করেন এবং জাপান কর্তৃক ভারতে ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতির কথাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন যে, ঐ সময় এতো বড় অংকের বিনিয়োগের বিষয়ে অনেকেই অবাক হয়েছিল। কিন্তু আজ, খুবই স্বল্প সময়ের মধ্যে ‘অকল্পনীয় অগ্রগতি’ হয়েছে এবং বিনিয়োগের রূপরেখা স্পষ্ট হয়ে উঠছে।

শ্রী নরেন্দ্র মোদি বলেন, মেক-ইন-ইন্ডিয়া কেবলমাত্র ভারতেই নয়, জাপানেও মিশন মোডে চলছে। তিনি বলেন যে, পরীক্ষামূলক নীতি হিসাবে “জাপান প্লাস” উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটিও ভালভাবেই চলছে।

ভারত ও জাপানের সাম্প্রতিককালের অর্থনৈতিক সংকেত বা উপাদানগুলির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উভয়দেশের এইসব উপাদানগুলি, বিশেষত: বিশ্বব্যাপী আর্থিক মন্দার প্রেক্ষিতে যথেষ্ঠ উৎসাহব্যঞ্জক। প্রধানমন্ত্রী বলেন, ভারতবর্ষ হল সম্ভাবনা সমূহের দেশ। তিনি বলেন, ভারতের অনেকগুলি মুখ্য অর্থনৈতিক পরিস্থিতিতে ভারতের পাশে ছিল জাপান। এই প্রসঙ্গে তিনি মারুতি গাড়ি এবং ডেডিকেটেড ফ্রেইট করিডোর(ডি এফ সি)-র উল্লেখ করেন।

SC/JC/DSC//AGT