Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত-জার্মান বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্রের কার্যকালের মেয়াদ বৃদ্ধি : মন্ত্রিসভার বৈঠকে আলোচনা


ভারত-জার্মান বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্রের কার্যকালের মেয়াদ বৃদ্ধি সম্পর্কিত একটি ঘোষণা স্বাক্ষরিত হয়েছিল ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এবং জার্মানির শিক্ষা ও গবেষণা মন্ত্রকের মধ্যে। এই ঘোষণা অনুযায়ী, সংশ্লিষ্ট কেন্দ্রটির কার্যকালের মেয়াদ ২০১৭ সাল থেকে পাঁচ বছর বৃদ্ধি করে করা হয় ২০২২ সাল পর্যন্ত। এর আওতায় শিক্ষা ও শিল্প সম্পর্কে দু’দেশ যৌথভাবে গবেষণা প্রকল্পগুলি রূপায়ণের চেষ্টা করবে। প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারকে উন্নততর করে তুলতে দু’দেশের পক্ষ থেকে এই ঘোষণাপত্রে স্বাক্ষর করা হয়।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের আলোচ্যসূচিতে দু’দেশের এই ঘোষণাপত্রের বিষয়টি আজ স্থান পায়। বৈঠকে প্রধানমন্ত্রীকে ঘোষণার খুঁটিনাটি সম্পর্কেও অবহিত করা হয়। জানানো হয় যে, উন্নত মানের উৎপাদন, জৈব চিকিৎসা ব্যবস্থা ও স্বাস্থ্য পরিচর্যা, ন্যানো প্রযুক্তি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, বিশুদ্ধ জ্বালানি প্রযুক্তি এবং তথ্য ও কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে দুটি দেশ এই ঘোষণার আওতায় বর্তমানে গবেষণা ও উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত রয়েছে।

PG/SKD/DM/