Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত-দক্ষিণ আফ্রিকা তথ্য ও যোগাযোগ সহযোগিতা প্রযুক্তি চুক্তি : আলোচিত কেন্দ্রীয়মন্ত্রিসভায়


তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারেরলক্ষ্যে এ বছর ৮ জুলাই ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে স্বাক্ষরিত চুক্তিটি সম্পর্কেআজ অবহিত করা হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। মন্ত্রিসভার বৈঠকেআলাপ-আলোচনাকালে এই চুক্তিটি সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করা হয় প্রধানমন্ত্রীরকাছে।

দু ’ দেশের মধ্যে সম্পাদিত এই চুক্তিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রেদু ’ দেশের সহযোগিতা প্রচেষ্টাকে আরও উন্নত করে তুলবে। এছাড়াও, সংশ্লিষ্টক্ষেত্রটিতে দু ’ দেশের বিভিন্ন বেসরকারি সংস্থা, দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের সঙ্গেযুক্ত প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি পর্যায়ের সংস্থাগুলি পরস্পরের সঙ্গে সক্রিয়সহযোগিতা বিনিময়েরও সুযোগ পাবে।

PG/SKD/DM