Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত-দক্ষিণ আফ্রিকা পর্যটন সহযোগিতা চুক্তিতে কর্মপরবর্তী অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে স্বাক্ষরিত পর্যটন সহযোগিতা চুক্তিটিতে কর্মপরবর্তী অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক।

এ বছর ৮ জুলাই তারিখে স্বাক্ষরিত এই দ্বিপাক্ষিক চুক্তির মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলি হল – পর্যটন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রসার; পর্যটন সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যানগত তথ্যের বিনিময়; হোটেল কর্তৃপক্ষ এবং পর্যটন ব্যবস্থাপক সহ পর্যটনের কাজে যুক্ত সকল পক্ষের মধ্যে সহযোগিতার বাতাবরণ গড়ে তোলা; মানবসম্পদ বিকাশের ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে সফর বিনিময়; পর্যটন ওআতিথেয়তার ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি; দু ’ দেশেরমধ্যে পর্যটনের বিকাশ ও প্রসারে সংশ্লিষ্ট পর্যটন ব্যবস্থাপক, প্রচারমাধ্যমপ্রতিনিধি, জনমত গড়ে তোলার সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্টজন ও পর্যটকদের দু ’ দেশে সফর বিনিময়ের জন্য উৎসাহদান; শিক্ষা,উন্নয়ন, বিপণন, গন্তব্যস্থলের বিকাশ এবং ব্যবস্থাপনা ও পরিচালনার ক্ষেত্রগুলিতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়; দুটি দেশের কোন একটিতে আয়োজিত পর্যটন মেলা ও প্রদর্শনীগুলিতে অন্য দেশটির সক্রিয় অংশগ্রহণ এবং নিরাপদ ও নিরন্তর পর্যটনের প্রসার ও উন্নয়ন।

প্রসঙ্গত উল্লেখ্য, এক মৈত্রীপূর্ণ আন্তরিক সম্পর্কের অংশীদার ভারত ও দক্ষিণ আফ্রিকা – এই দুটি দেশ। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ৫১,৯২২ জন পর্যটক ভারত সফরে আসেন। ঐ দেশের নাগরিকদের জন্য ভারত ইতি মধ্যেই বৈদ্যুতিন পর্যটন ভিসা (ইটিভি)-র সুযোগ সম্প্রসারিত করেছে। এর ফলে বিশেষভাবে লাভবান হয়েছে দু ’ দেশেরই পর্যটন ক্ষেত্রগুলি। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সম্পাদিত চুক্তিটিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনদানের ফলে দু ’ দেশের মধ্যে পর্যটক বিনিময়ের সংখ্যা উল্লেখ্যযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

PG/SKD/DM