পিএমইন্ডিয়া
ণ্ডীগড়ে রবিবার ভারত-ফ্রান্স বাণিজ্য বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এই উপলক্ষে, তাঁর ভাষণে সি ও পি-২১ – এ গৃহীত প্রস্তাবে সমন্বয়ের দায়িত্ব পালনের জন্য ফ্রান্সের বিশেষ প্রশংসা করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, তিনি স্মরণ করেন যে, বৈঠকের ঘোষণার পূর্বে প্রেসিডেন্ট ওলাঁদ টেলিফোনে প্রস্তাবিত চুক্তির খসড়ার বিষয়টি তাঁর সঙ্গে আলোচনা করেছিলেন।
সি ও পি-২১ বৈঠকের কয়েকদিন আগে প্যারিসে যে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা চলেছিল, তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মূল নীতি থেকে বিন্দুমাত্র বিচ্যুত না হয়ে কিভাবে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হয়, ফ্রান্স তা প্রমাণ করেছে। যে কোনও ধরণের সন্ত্রাসের বিরুদ্ধে জেহাদে ভারত ফ্রান্সের সঙ্গে একযোগে কাজ করে যাবে বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন।
ভারত ও ফ্রান্সের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও সম্প্রীতির যে বাতাবরণ রয়েছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুটি দেশই পারস্পরিক সহযোগিতা প্রসারের জন্য পূর্বনির্দিষ্ট। নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন যে, ভারতের মেধাশক্তি এবং ফ্রান্সের নির্মাণ ও উৎপাদন ক্ষমতা সমগ্র বিশ্বে নিরাপত্তা নিশ্চিত করে তুলতে পারে। এই প্রসঙ্গে সাইবার নিরাপত্তার কথাও উল্লেখ করেন শ্রী মোদী।
প্রধানমন্ত্রী বলেন, ফ্রান্সের বিভিন্ন সংস্থার ভারতে বিনিয়োগ রয়েছে যথেষ্ট মাত্রায়। পূর্বের কোনও সময়কাল থেকে কর ধার্যের বিষয়টি এখন অতীত। ঐ অধ্যায়টির সমাপ্তিও ঘটেছে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স’কে নিয়ে গঠিত উদ্ভাবন মিশনের কাজকর্ম এবং আন্তর্জাতিক সৌর সমঝোতার মতো বিষয়গুলিও স্থান পায় প্রধানমন্ত্রীর ভাষণে।
ভারত-ফ্রান্স বাণিজ্য বৈঠকে এদিন স্বাক্ষরিত হয় ১৬টি মউ তথা সহযোগিতা চুক্তি।
PG/SKD/SB
Business & economic ties are a vital component of India-French ties. Had a fruitful meeting with CEOs in Chandigarh. pic.twitter.com/s3ztQwFoHG
— Narendra Modi (@narendramodi) January 24, 2016
My speech at the India-France Business Summit. https://t.co/1BCPLOXI6R pic.twitter.com/BwMmqbFtgJ
— NarendraModi(@narendramodi) January 24, 2016