পিএমইন্ডিয়া
ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি (আইএসএ)-র সঙ্গে ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রকের ১৫ বছর মেয়াদী এক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব আজ অনুমোদন লাভ করল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। ১০ হাজার বর্গকিলোমিটার এলাকায় পলিমেটালিক সালফাইড্স সম্পর্কিত অনুসন্ধান ও উন্নয়নের কাজ চালানো হবে এই চুক্তিটির আওতায়। ভারত মহাসাগর অঞ্চলের মধ্য ও দক্ষিণ-পশ্চিম বরাবর এই অনুসন্ধানের কাজ চলবে।
এই চুক্তি স্বাক্ষরের ফলে ভারত মহাসাগর অঞ্চলে ভারতের কর্মতৎপরতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বর্তমানে চিন, কোরিয়া এবং জার্মানির মতো রাষ্ট্রগুলি ভারত মহাসাগর অঞ্চলে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। দেশের জাতীয় বিজ্ঞান সংস্থা ও প্রতিষ্ঠান ও গবেষণাগারগুলিকে সঙ্গে নিয়ে এই কাজ পরিচালনা করবে কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক।
PG/SKD/DM/….