Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত-রোয়ান্ডা বিমান পরিষেবা চুক্তিরপ্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


ভারত ও রোয়ান্ডার মধ্যে বিমান পরিষেবা চুক্তি সংক্রান্ত একটি প্রস্তাব গতকাল অনুমোদিত হ’লপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।

দু’দেশের মধ্যেএই চুক্তি স্বাক্ষরের ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং সাংস্কৃতিকবিনিময় কর্মসূচি বিশেষভাবে উৎসাহ লাভ করবে। এর সুবাদে প্রসার ও বিকাশ ঘটবে অসামরিকপরিবহণ ক্ষেত্রটির।

ভারত ওরোয়ান্ডার মধ্যে বিমান পরিষেবার পথ ধরে সংযোগ ও যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি দুটিদেশেরই বিমান পরিবহণ সংস্থাগুলির মধ্যে বাণিজ্যিক প্রচেষ্টাও বিশেষভাবে প্রসার লাভকরবে।

PG/SKD/SB