পিএমইন্ডিয়া
ভারত ও লিথুয়ানিয়ার মধ্যে কৃষি সহযোগিতা প্রসারের প্রস্তাবটি আজ আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এর ফলে, দু’দেশের মধ্যে এক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পথ প্রশস্ত হল।
এই সহযোগিতা চুক্তি সম্পাদনের পরবর্তী পর্যায়ে বাগিচা ফসল, জৈব প্রথায় কৃষি চাষ, হিমঘর নির্মাণ, কৃষি প্রক্রিয়াকরণ শিল্প, ফসল তোলার পরবর্তী পর্যায়ে ব্যবস্থাপনা, পশুপালন, দুগ্ধ উৎপাদন, মৎস্যচাষ সহ কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দুটি দেশ পরস্পরের সঙ্গে সহযোগিতা করবে।
PG/SKD/DM/S