পিএমইন্ডিয়া
ভারতসঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর মোবাইল টাওয়ারগুলিকে সম্পদ বৃদ্ধির কাজে লাগানোহবে। এই লক্ষ্যে বিএসএনএল-এর আওতায় একটি পৃথক সংস্থা গড়ে তোলার প্রস্তাবে অনুমোদনদিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ এখানে অনুষ্ঠিতকেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদনদানের ফলে বিএসএনএল টেলিযোগাযোগ সম্পর্কিত তারনিজস্ব টাওয়ার পরিকাঠামোকে লাভজনক করে তোলার সুযোগ পাবে।
প্রসঙ্গতউল্লেখ্য, দেশে বর্তমানে ৪ লক্ষ ৪২ হাজার মোবাইল টাওয়ার রয়েছে। এর মধ্যে ৬৬ হাজারইহল বিএসএনএল-এর নিজস্ব টাওয়ার। এক স্বাধীন ও বিশেষ উদ্দেশ্যসাধক টাওয়ার সংস্থা গড়েউঠলে টাওয়ারগুলি ভাড়া দিয়ে আরও বেশি মাত্রায় রাজস্ব অর্জনের সুযোগ পাবেবিএসএনএল-এর প্রস্তাবিত নতুন সংস্থাটি।
PG/SKD/DM/