Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত সরকার এবং শাস্ত্রী ইন্দো-কানাডা ইনস্টিটিউট সহযোগিতা চুক্তিতে সংযোজন : কর্মপরবর্তী অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


ভারত সরকার এবং শাস্ত্রী ইন্দো-কানাডা ইনস্টিটিউট (এসআইসিআই) ১ এপ্রিল, ২০১১ থেকে ৩১ মার্চ, ২০১৬ পর্যন্ত সংশ্লিষ্ট সহযোগিতা চুক্তিটিতে ৯ নম্বর সংযোজনটির সম্প্রসারণের লক্ষ্যে যে সমঝোতাপত্রটিতে স্বাক্ষর করেছিল তা বুধবার কর্মপরবর্তী অনুমোদন হিসেবে স্বীকৃতি লাভ করল কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদনদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৯৬৮ সালে সম্পাদিত সমঝোতাপত্রটির অতিরিক্ত ১০ নম্বর সংযোজনটি স্বাক্ষরের মাধ্যমে এই সহযোগিতা চুক্তিটি চূড়ান্ত করা হয়।

কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের ফলে যে বিষয় ও কর্মসূচিগুলি বিশেষভাবে উৎসাহিত হবে তার মধ্যে রয়েছে – শাস্ত্রী গবেষণা ফেলোশিপ কর্মসূচি, ফ্যাকাল্টি-ইন-রেসিডেন্স কর্মসূচি (নতুন), বৃত্তিমূলক শিক্ষার প্রসারে ফ্যাকাল্টি উন্নয়ন সম্পর্কিত কর্মসূচি (নতুন), সহায়তা তথা তথ্য সংক্রান্ত পরিষেবা (নতুন) ইত্যাদি।

১০ নম্বর সংযোজনটির আওতায় ১ এপ্রিল, ২০১৬ থেকে ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত এই পাঁচ বছরের কর্মসূচির জন্য কেন্দ্রীয় মানবসম্পদ বিকাশ মন্ত্রক মঞ্জুরি দিয়েছে ৩৩.১৭৬ কোটি টাকা।

PG/SKD/DM/S