পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৮ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের প্রেসিডেন্ট মাননীয় এমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্ট-আপ বিষয়ক অনুষ্ঠান ‘ভিভাটেক ২০২৬’ -এ অংশগ্রহণ করেন।
প্রযুক্তি-উদ্যোক্তা, স্টার্ট-আপ প্রতিনিধি, বিনিয়োগকারী এবং ব্যবসায়িক নেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ‘মানব-কেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা’ ও অত্যাধুনিক প্রযুক্তির বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে ভারত-ফ্রান্স সহযোগিতার ক্রমবর্ধমান প্রসারের ওপর আলোকপাত করেন। তিনি বলেন যে, ডিজিটাল পেমেন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত কৃষি-উন্নয়ন থেকে শুরু করে মহাকাশ গবেষণায় অত্যাধুনিক প্রয়োগ ‐ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি ভারতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ভারতীয় স্টার্ট-আপ ও উদ্ভাবকদের সঙ্গে মত বিনিময় করেন; যাঁরা শিল্প, স্বাস্থ্য পরিষেবার মতো ক্ষেত্রের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ও ব্যবহারিক সমাধানসমূহ সেখানে উপস্থাপন করছিলেন।
‘ভিভাটেক ২০২৬’-এ ভারত ‘এআই কান্ট্রি পার্টনার’ হিসেবে অংশ নিচ্ছে। ভিভাটেকে এটিই ভারতের সর্ববৃহৎ যোগদান; এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল গণ পরিকাঠামো, হেল্থ-টেক, পরিচ্ছন্ন প্রযুক্তি, গতিশীলতা এবং অ্যাডভান্সড কম্পিউটিং-এর মতো ক্ষেত্রে ভারতের উদ্ভাবনী পরিমণ্ডলকে তুলে ধরার জন্য বিশেষ প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এতে ৮০টিরও বেশি ভারতীয় ‘ডিপ-টেক’ সংস্থা ও স্টার্ট-আপ অংশগ্রহণ করছে।
ভিভাটেকে প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ ভারত ও ফ্রান্সের প্রযুক্তিগত পরিমণ্ডলের মধ্যে অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। বিগত বছরগুলিতে ভিভাটেকের সঙ্গে ভারতের একাত্মতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে: ২০২১ সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিভাটেকে মূল ভাষণ দিয়েছিলেন; ২০২২ সালে ভিভাটেকে ভারত প্রথম ‘কান্ট্রি অফ দ্য ইয়ার’-এর মর্যাদা পেয়েছিল; এবং সম্প্রতি ভিভাটেক ‘বেঙ্গালুরু টেক সামিট’-এর সঙ্গে সহযোগিতার আনুষ্ঠানিক চুক্তি করেছে। এ বছর ভারতের অংশগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ উভয় দেশ ২০২৬ সালকে ‘ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ’ হিসেবে উদযাপন করছে।
SC/MP/SB
Speaking at the VivaTech 2026 in Paris.@VivaTech https://t.co/x6EZICKUWJ
— Narendra Modi (@narendramodi) June 18, 2026
Glad to have addressed VivaTech 2026 in Paris. Talked about India’s remarkable strides in tech, innovation and StartUps. Highlighted how India is using tech to bring a positive difference in people’s lives.@VivaTech pic.twitter.com/Y06bIteiur
— Narendra Modi (@narendramodi) June 18, 2026
There are many instances of how India has witnessed tech-powered transformation. @VivaTech pic.twitter.com/VUQHVox3uH
— Narendra Modi (@narendramodi) June 18, 2026
Be it space technology or nuclear energy, India is expanding the frontiers of human capability.@VivaTech pic.twitter.com/36UXpxcDX2
— Narendra Modi (@narendramodi) June 18, 2026
Access is key when it comes to tech and innovation.@VivaTech pic.twitter.com/gvRHVabuJw
— Narendra Modi (@narendramodi) June 18, 2026
India’s approach is clear… @VivaTech pic.twitter.com/qPamqyrd7K
— Narendra Modi (@narendramodi) June 18, 2026
Ravi d’avoir pris la parole au cours de VivaTech 2026 à Paris. J’y ai évoqué les progrès remarquables de l’Inde dans les domaines de la technologie, de l’innovation et des start-ups. J’ai souligné la manière dont l’Inde utilise la technologie pour amener une différence positive… pic.twitter.com/6rpZedsY49
— Narendra Modi (@narendramodi) June 18, 2026
Along with President Macron, visited the exhibition area at VivaTech 2026. The energy and enthusiasm must be seen to be believed!@EmmanuelMacron @VivaTech pic.twitter.com/MU3UxxlSew
— Narendra Modi (@narendramodi) June 18, 2026
En compagnie du Président Macron, j’ai visité l’espace d’exposition de VivaTech 2026. L’énergie et l’enthousiasme qui y règnent sont incroyables !@EmmanuelMacron @VivaTech pic.twitter.com/azzw6cAh9j
— Narendra Modi (@narendramodi) June 18, 2026
PM @narendramodi and President @EmmanuelMacron visited an exhibition during the @VivaTech 2026 programme in Paris. Here are a few glimpses... pic.twitter.com/D4SU6U4EFs
— PMO India (@PMOIndia) June 18, 2026