পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ০৬ মে, ২০২৬
মাননীয়,
সচিব ও রাষ্ট্রপতি তো লাম,
উভয় দেশের প্রতিনিধিগণ,
সংবাদমাধ্যমের বন্ধুগণ,
নমস্কার!
চিন চাও!
রাষ্ট্রপতি তো লামকে ভারতে উষ্ণ অভ্যর্থনা জানাতে পেরে আমি আনন্দিত। ভিয়েতনামের রাষ্ট্রপতি হওয়ার এক মাসের মধ্যেই একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল এবং বহু ব্যবসায়ী নেতাকে সঙ্গে নিয়ে তাঁর এই ভারত সফর স্পষ্টভাবে প্রমাণ করে যে, ভারত-ভিয়েতনাম সম্পর্ককে তিনি অগ্রাধিকার দেন।
এছাড়া, তিনি বোধগয়া থেকে তাঁর ভারত সফর শুরু করেছেন। এটি আমাদের দুই দেশের অভিন্ন সভ্যতাগত ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতিফলন। তাঁর এই সফর এবং আমাদের ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা আমাদের পারস্পরিক সদিচ্ছাকে বাস্তব রূপ দিচ্ছি।
বন্ধুগণ,
ভারত-ভিয়েতনাম অংশীদারিত্বে ঐতিহ্য এবং উন্নয়ন উভয়ই গুরুত্বপূর্ণ। গত বছর, যখন ভারত থেকে বৌদ্ধ নিদর্শন ভিয়েতনামে আনা হয়েছিল, তখন দেড় কোটিরও বেশি মানুষ, অর্থাৎ ভিয়েতনামের জনসংখ্যার ১৫ শতাংশ, সেগুলি দর্শন করতে এসেছিলেন। আমাদের যৌথ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে, আমরা ভিয়েতনামের প্রাচীন চম্পা সভ্যতার মে সন এবং ন্যান তাও মন্দির পুনরুদ্ধার করছি। এখন, আমরা চম্পা সভ্যতার পাণ্ডুলিপিগুলোকে ডিজিটাইজ করব এবং এই অমূল্য ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করব।
বন্ধুগণ,
এক দশক আগে, আমার ভিয়েতনাম সফরের সময়, ভিয়েতনাম আসিয়ানে ভারতের প্রথম ব্যাপক কৌশলগত অংশীদার হয়েছিল। তারপর থেকে, আমাদের সম্পর্ক দ্রুত এবং ব্যাপক অগ্রগতি লাভ করেছে। সভ্যতার সম্পর্কের পাশাপাশি, আমাদের বাণিজ্য, প্রযুক্তি এবং পর্যটন সম্পর্কও শক্তিশালী হয়েছে।
এই শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে, আজ আমরা আমাদের সম্পর্ককে একটি উন্নত ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করছি। আমরা এখন আমাদের অংশীদারিত্বকে আরও উচ্চতর লক্ষ্যে এগিয়ে নিয়ে যাব। আমাদের সহযোগিতা প্রতিটি ক্ষেত্রে নতুন স্তরে পৌঁছাবে । সংস্কৃতি,যোগাযোগ এবং সক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে নিরাপত্তা, স্থায়িত্ব এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা পর্যন্ত এই সহযোগিতা বৃদ্ধি করা হবে।
বন্ধুগণ,
গত দশকে ভারত ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হয়ে ১৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০৩০ সালের মধ্যে এই বাণিজ্যকে ২৫ বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্যে আমরা আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ঔষধ কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি এখন ভিয়েতনামে ভারতীয় ঔষধকে সহজলভ্য করবে। ভিয়েতনামে ভারতীয় কৃষি, মৎস্য এবং পশুজাত পণ্যের রপ্তানিও সহজতর হতে চলেছে। খুব শীঘ্রই ভারতের আঙুর ও ডালিমের স্বাদ পাবে ভিয়েতনাম এবং আমরা ভিয়েতনামের ডুরিয়ান ও পৌমেলোর স্বাদ গ্রহণ করব।
এছাড়াও, আমরা এই বছরের শেষ নাগাদ ভারত-আসিয়ান বাণিজ্য চুক্তি “আইটিগা” আপডেট করতে সম্মত হয়েছি। এটি ভারত এবং সমস্ত আসিয়ান দেশগুলির মধ্যে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতি সঞ্চার করবে। গুরুত্বপূর্ণ খনিজ, দুর্লভ মৃত্তিকা এবং শক্তি সহযোগিতার ক্ষেত্রে নতুন উদ্যোগের মাধ্যমে আমরা উভয় দেশের অর্থনৈতিক নিরাপত্তা এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা নিশ্চিত করব।
বন্ধুগণ,
যোগাযোগ এবং সক্ষমতা বৃদ্ধি আমাদের অংশীদারিত্বের মূল স্তম্ভ। আমরা অত্যন্ত আনন্দিত যে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
আর্থিক সম্পর্ক আরও জোরদার করতে, আজ আমরা আমাদের কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভারতের ইউপিআই এবং ভিয়েতনামের দ্রুত পেমেন্ট ব্যবস্থা শীঘ্রই সংযুক্ত করা হবে। এছাড়াও, আমরা এখন দুই দেশের মধ্যে রাজ্য-থেকে-রাজ্য এবং শহর-থেকে-শহর এর মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করছি।
বন্ধুগণ,
ভিয়েতনাম ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ এবং ‘ভিশন ওশান’-এর একটি প্রধান স্তম্ভ। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও আমাদের একই দৃষ্টিভঙ্গি রয়েছে। আমাদের শক্তিশালী প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে আমরা আইনের শাসন, শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি প্রতিষ্ঠায় অবদান রেখে যাব। ভিয়েতনামের সহযোগিতায় ভারত, আসিয়ানের সঙ্গেও তার সম্পর্ক আরও সম্প্রসারিত করবে।
মহামান্য,
পহেলগাও জঙ্গি হামলার তীব্র নিন্দা জানানোর জন্য এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে পাশে দাঁড়ানোর জন্য আমরা ভিয়েতনামের কাছে কৃতজ্ঞ।
বিশ্বব্যাপী এই অস্থিরতা এবং অর্থনৈতিক প্রতিকূলতার যুগে, ভারত ও ভিয়েতনাম তাদের মেধা, সুশাসন এবং অর্থনৈতিক সংস্কারের দ্বারা চালিত হয়ে বিশ্বের দ্রুততম উন্নয়নশীল অর্থনীতি হিসেবে উঠে আসছে। এখন, আমাদের ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে আমরা একে অপরের দ্রুত অগ্রগতিতে সহায়তা করব।
বুদ্ধের শিক্ষায় যেমন বলা হয়েছে, “যদি তুমি অন্যের জন্য একটি প্রদীপ জ্বালাও, তবে তা তোমার নিজের পথকেও আলোকিত করে।”
এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে, আমরা একে অপরের স্বপ্ন ও লক্ষ্যকে সমর্থন করে উন্নত জাতি হিসেবে গড়ে ওঠার আকাঙ্ক্ষা যৌথভাবে পূরণ করব।
আমরা একসঙ্গে চলব, একসঙ্গে এগিয়ে যাব এবং একসঙ্গে জয়ী হব।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
SC/PM/SB…
Addressing the joint press meet with President of Vietnam, Mr. To Lam.
— Narendra Modi (@narendramodi) May 6, 2026
https://t.co/ILXwDMIxkl
हमारी साझा विरासत को जीवंत रखने के लिए, हम वियतनाम के प्राचीन चम्पा सभ्यता के मी सॉन और न्हान टवर मंदिरों का restoration कर रहे हैं।
— PMO India (@PMOIndia) May 6, 2026
अब हम चम्पा सभ्यता की manuscripts को भी digitalize करेंगे,
और इस अमूल्य धरोहर को आने वाली पीढ़ियों के लिए संरक्षित करेंगे: PM @narendramodi
भारत और वियतनाम की साझेदारी में, विरासत और विकास- दोनों का महत्व है।
— PMO India (@PMOIndia) May 6, 2026
पिछले वर्ष, जब भारत से बौद्ध अवशेष वियतनाम गए,
तो उनके दर्शन, डेढ़ करोड़ से अधिक, यानि पूरे वियतनाम की population के 15% लोगों ने किया था: PM @narendramodi
हमारी drug authorities के बीच MOU से अब भारत की दवाइयों का वियतनाम में access बढ़ेगा।
— PMO India (@PMOIndia) May 6, 2026
भारत के agriculture, fisheries और animal products का भी,
वियतनाम तक export और सुगम होने जा रहा है: PM @narendramodi
Financial connectivity को भी boost करने के लिए, आज हमने अपने central banks के बीच सहयोग बढ़ाने का निर्णय किया है।
— PMO India (@PMOIndia) May 6, 2026
भारत के UPI और वियतनाम के फास्ट पेमेंट सिस्टम भी जल्द ही लिंक होने जा रहे हैं: PM @narendramodi
वियतनाम भारत की Act East Policy और विज़न महासागर का एक मुख्य स्तंभ है।
— PMO India (@PMOIndia) May 6, 2026
इंडो-पैसिफिक क्षेत्र में भी हमारा common outlook है।
हम अपनी सुदृढ़ होती हुई रक्षा और सुरक्षा सहयोग से, rule-of-law, शांति, स्थिरता और समृद्धि के प्रति योगदान देते रहेंगे।
वियतनाम के सहयोग से भारत, आसियान…
पहलगाम आतंकी हमले की कड़ी निंदा करने और आतंकवाद के विरुद्ध हमारे संघर्ष में साथ खड़े रहने के लिए हम वियतनाम के आभारी हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 6, 2026