পিএমইন্ডিয়া
ভারত ও ইরানের মধ্যে ভিসা সংক্রান্ত সুযোগ-সুবিধার প্রসারে চুক্তি স্বাক্ষরের বিষয়টিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে অনুমোদন দেওয়ার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কূটনীতিবিদ, সরকারি কর্মী ও আধিকারিক এবং সাধারণ পাসপোর্টধারীরা এর ফলে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
যে কোনও সময়ে এই দ্বিপাক্ষিক চুক্তিটিতে সংশোধন নিয়ে আসা যাবে দু’দেশের আলাপ-আলোচনা ও সম্মতির ভিত্তিতে।
PG/SKD/SB