পিএমইন্ডিয়া
মাননীয়প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুক,
বিশিষ্টঅতিথিবৃন্দ,
জিন চাও
আমাকে এবং আমারসঙ্গে আগত প্রতিনিধিদের সাদর ও আন্তরিক স্বাগত সম্ভাষণের জন্য ভিয়েতনামসরকার এবং তার নেতৃবৃন্দের আমি বিশেষ প্রশংসা করি।
বন্ধুগণ,
আমাদের এই দুটি দেশও জাতির মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় ও গভীর করে তোলার লক্ষ্যেই আমার ভিয়েতনাম সফর।আমাদের দু’দেশের সম্পর্কের গভীরে রয়েছে এক বিশেষ ঐতিহাসিক ঐতিহ্য ও সভ্যতার শিকড়।দু’হাজার বছরেরও বেশি প্রাচীন আমাদের এই সম্পর্ক । আমাদের এই সাংস্কৃতিক বন্ধনের প্রতিফলন ঘটেছেনানাভাবে। এর মধ্যে যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তা হল বৌদ্ধ ধর্মের সঙ্গে হিন্দুচাম সভ্যতার স্মারকগুলির সংযোগ ও মিলন । সাম্প্রতিকদশকগুলিতে আমাদের দু’দেশের জনসাধারণের অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে এক বলিষ্ঠ সঙ্কল্পেরঅংশীদার হয়ে উঠেছি আমরা যা আমাদের এই সম্পর্ককে এক বিশেষ রূপ ও আকার দান করেছে।আমরা, অর্থাৎ, ভারতবাসীরা বিভিন্ন উন্নয়নশীল দেশের সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা ওশ্রেষ্ঠত্বের বিষয়গুলি বিনিময় করতে আগ্রহী। গত চার দশক ধরে ভিয়েতনামের সঙ্গেআমাদের বহুমুখী পারস্পরিক সহযোগিতার সাফল্য এর সবচেয়ে বড় উদাহরণ। কু লং ডেল্টারধান গবেষণা প্রতিষ্ঠানটি আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ নজির । কৃষি বিশেষজ্ঞদের এ দেশে পাঠিয়ে এবং ভারতে প্রয়োজনীয়প্রশিক্ষণের ব্যবস্থা করে মেকং ডেল্টায় এই প্রতিষ্ঠানটি গড়ে তুলতে বিশেষভাবেসাহায্য করেছি আমরা। বর্তমানে ভিয়েতনাম হল বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক একটিদেশ। এক প্রধান ধান উৎপাদক এবং চাল রপ্তানিকারক দেশ হিসেবে ভিয়েতনামের এই গড়ে ওঠারপথে সহযোগী হতে পেরে আমরা বিশেষভাবে আনন্দিত।
বন্ধুগণ,
পরস্পরের অংশীদারহিসেবে উদ্ভূত আঞ্চলিক চ্যালেঞ্জগুলির যৌথ মোকাবিলায় এবং নতুন নতুন সুযোগগুলিরসদ্ব্যবহারেও এই সম্পর্ককে কাজে লাগাতে হবে আমাদের । আমরা বিশেষভাবে সন্তুষ্ট যে আমাদের এই সম্পর্ককেএক সুসংবদ্ধ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।আগামী বছর আমাদের কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বর্ষ এবং পারস্পরিক কৌশলগত সম্পর্কের দশমবর্ষ উদযাপনেরও সিদ্ধান্ত গ্রহণ করেছে এই দুটি দেশ। আর মাত্র কয়েক মাস পরেই আমাদেরএই স্মারক সাফল্যগুলি যৌথভাবে উদযাপন করব আমরা।
বন্ধুগণ,
ভারত ও ভিয়েতনামেরবলিষ্ঠ অংশীদারিত্বের সম্পর্ক আমাদের দু’দেশের জনসাধারণ তথা বৃহত্তর আঞ্চলিকক্ষেত্রে এই শান্তি, সমৃদ্ধি, বিকাশ ও স্থিতিশীলতার পরিবেশ গড়ে তোলার কাজেনেতৃত্বের ভূমিকা পালন করবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। ভারতের ‘পূবে তাকাও’ নীতির একটিশক্তিশালী স্তম্ভই হল ভিয়েতনাম। পারস্পরিক আস্থা, সমঝোতা এবং আঞ্চলিক তথাআন্তর্জাতিক বিষয়ে আমাদের সমান দৃষ্টিভঙ্গির ওপরই গড়ে উঠেছে আমাদের এই দ্বিপাক্ষিকসম্পর্ক।
মাননীয়প্রধানমন্ত্রী, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ,
আমি সানন্দে আপনাদেরআহ্বান জানাই, আসুন আমার মিলিতভাবে :
· সামাজিক সাধারণতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রীমাননীয় মিঃ নগুয়েন জুয়ান ফুক এবং এখানে সমবেত সকলের সুখ ও স্বাস্থ্য কামনা করি;
· ভিয়েতনামের সাধারণ মানুষ তথা নেতৃবৃন্দের কল্যাণ ওসমৃদ্ধি প্রার্থনা করি; এবং
· ভারত ও ভিয়েতনামের মৈত্রী সম্পর্ক চিরস্থায়ী হোকএই প্রার্থনা জানাই।
PG/SKD/DM