Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভুবনেশ্বরের বিজ্ঞান শিক্ষা ও গবেষণা সংস্থাটি জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

কালভেদ সত্ত্বেও প্রতিটি সমাজ ব্যবস্থায় উদ্বাবনের গুরুত্ব অপরিসীম।

রবিবার ভুবনেশ্বরের জাতীয় বিজ্ঞান শিক্ষা ও গবেষণা সংস্থাটি জাতির উদ্দেশে উৎসর্গ করে একথা বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, ভারতের মহাকাশ কর্মসূচিরও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভারতের মহাকাশ গবেষণার কথা আজ বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে। তরুণ বিজ্ঞানীদের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে দেশবাসীর কাজে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। শ্রী মোদী বলেন, ছাত্রদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা প্রয়োজন।

বিজ্ঞান সংক্রান্ত প্রতিষ্ঠানগুলিতে উদ্বাবনের উপযোগী পরিবেশ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ওড়িশার এই বিজ্ঞান শিক্ষা ও গবেষণা সংস্থাটির কথা উল্লেখ করে তিনি বলেন, কয়লা থেকে গ্যাস আহরণ, বিশুদ্ধ জ্বালানি, নীল অর্থনীতি এবং ২০২২ সালের মধ্যে সকলের জন্য বাসস্থানের লক্ষ্যে উদ্বাবন প্রক্রিয়ার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

ওড়িশার জাতীয় বিজ্ঞান শিক্ষা ও গবেষণা সংস্থাটিকে দূষণমুক্ত একটি আদর্শ প্রতিষ্ঠানরূপে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

PG/SKD/DM/