Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভূ-বিজ্ঞান সম্পর্কিত গবেষণা ও অনুসন্ধানে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি ভারতের


আন্তর্জাতিক মহাদেশীয় বৈজ্ঞানিক অনুসন্ধান কর্মসূচির (আইসিডিপি) মঞ্চে ভারতের প্রতিনিধিত্বের জন্য সদস্য পদে অন্তর্ভুক্তি সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেমন্ত্রিসভার বৈঠকটি আজ এখানে অনুষ্ঠিত হয়। ভূ-বিজ্ঞানের ক্ষেত্রে অনুসন্ধান ও গবেষণার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হবে হেমহোল্‌জ সেন্টার পটস্‌ড্যাম জিএফজেড জার্মান রিসার্চ সেন্টারের সঙ্গে।

এই চুক্তি স্বাক্ষরের সুবাদে পাঁচ বছরের জন্য আইসিডিপি সদস্য পদের সুযোগ পাবে ভারত। কয়না অঞ্চলে ভূ-বিজ্ঞান সম্পর্কিত অনুসন্ধানের কাজে খনন কাজ পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ ও বিশারদদের সাহায্য ও সহযোগিতা লাভেরও সুযোগ পাওয়া যাবে। সদস্য পদে অন্তর্ভুক্তি সম্পর্কিত এই চুক্তি স্বাক্ষরের আরেকটি দিক হল আইসিডিপি-র দুটি প্যানেলে, অর্থাৎ প্রশাসনিক কমিটি এবং পরিচালক পর্ষদে দুটি আসন লাভেরও সুযোগ পাবে ভারত। কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক কয়নায় বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজে যে গভীর খনন কার্য চালানোর পরিকল্পনা করেছে তাতে প্রযুক্তিগত সহায়তা সহ বিভিন্ন বিষয়ে সাহায্য ও সহযোগিতা করবে আইসিডিপি।

PG/SKD/DM/….