Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভোজ্যতেল, ডাল ও তৈল বীজ সংক্রান্ত সরকারি নির্দেশের মেয়াদ বৃদ্ধি : সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার


ভোজ্যতেল ও তৈল বীজ সংক্রান্ত ২৮ সেপ্টেম্বর, ২০১৫’র সরকারি নির্দেশের মেয়াদ বৃদ্ধিরবিষয়টি আজ অনুমোদিত হ’ল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ডালশস্য সম্পর্কিত ১৮ অক্টোবর, ২০১৫ তারিখেইস্যু করা আদেশটির মেয়াদ বৃদ্ধির প্রস্তাবেও সম্মতি দেওয়া হয়েছে। দুটি নির্দেশইপয়লা অক্টোবর, ২০১৬ থেকে ৩০ নভেম্বর, ২০১৭ পর্যন্ত অর্থাৎ আরও এক বছরের জন্যকার্যকর থাকবে।

ডালশস্য,তৈল বীজ ও ভোজ্য তেলের মজুত সীমা এবং মজুতের জন্য অনুমতি সংগ্রহের কাজে রাজ্যসরকারগুলিকে সহায়তা দানের লক্ষ্যেই মন্ত্রিসভার এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় সরকারেরঅনুমোদন ও সম্মতিক্রমে ঐ সমস্ত খাদ্য সামগ্রীর মজুত নিয়ন্ত্রণের বিষয়টি স্থির করারদায়িত্ব থাকবে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির।

মন্ত্রিসভারএই সিদ্ধান্ত গ্রহণের ফলে দেশের নাগরিকদের কাছে এই সমস্ত পণ্যের যোগাননিশ্চিতভাবেই উন্নত করে তোলা যাবে বলে আশা করা হচ্ছে।

PG/SKD/SB