Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মণিপুরের প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজ্যবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


মণিপুরের প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, কঠোর পরিশ্রমী মানুষকে নিয়ে মণিপুর আশীর্বাদধন্য। মণিপুরে আমি যে আন্তরিকতা পেয়েছি, তা আমি কোনও দিন ভুলব না। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে মণিপুরের ভাই-বোনেদের আমি অভিনন্দন জানাই। মণিপুর উন্নয়নের আরও শীর্ষে উঠুক”।

***

CG/SB