Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মধ্যপ্রদেশের কৃষক মেলায় ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’র রূপরেখা প্রকাশ করলেন শ্রী নরেন্দ্র মোদী

মধ্যপ্রদেশের কৃষক মেলায় ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’র রূপরেখা প্রকাশ করলেন শ্রী নরেন্দ্র মোদী


মধ্যপ্রদেশের সেহর-এ ভিড়ে ঠাসা এক কৃষক মেলায় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার রূপরেখা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এই বিশেষ শস্য বিমা প্রকল্পের সুফলগুলি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিকূল পরিস্থিতিতে কৃষকদের সমস্যা নিরসনে খুবই কার্যকর হয়ে উঠবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা। এর আগে যে সমস্ত শস্য বিমা কর্মসূচি চালু ছিল তার ত্রুটিগুলি দূর করে বিশেষ যত্নের সঙ্গে রচনা করা হয়েছে এই বিশেষ প্রকল্পটি। তাছাড়া, শস্য বিমা সম্পর্কে কৃষকদের মনে যাতে আস্থা ও বিশ্বাসের মনোভাব বজায় থাকে সেদিকেও দৃষ্টি দেওয়া হয়েছে যথাযথভাবে। শস্য বিমার আওতায় দাবিদাওয়ার নিষ্পত্তিতে প্রযুক্তিকে সর্বোচ্চ মাত্রায় ব্যবহারেরও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার সুযোগসুবিধাগুলি গ্রহণ করার জন্য কৃষকদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর আগে আখ চাষীদের বকেয়া প্রাপ্য মিটিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেকেন্দ্রীয় সরকার। কয়েক হাজার কোটি টাকা আখ চাষীদের পাওনা ছিল বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। কৃষক কল্যাণে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির একটি রূপরেখাও প্রধানমন্ত্রী তুলে ধরেন সমবেত কৃষক ও সাধারণ মানুষের কাছে।

‘ডিজিটাল ভারত’ গড়ে তোলার আহ্বান প্রসঙ্গে শ্রী মোদী বলেন, সরকারি উদ্যোগের মূলে রয়েছে কৃষক কল্যাণ। এ বছর ১৪ এপ্রিল থেকে কৃষকদের জন্য ‘জাতীয় কৃষি বিপণন ক্ষেত্র’ নামে একটি ডিজিটাল মঞ্চ চালু করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বাবাসাহেব আম্বেদকরের জন্মবার্ষিকীর দিনটিতে এই মঞ্চচালু হলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের জন্য আরও ভালো দাম পাবেন।

কৃষিক্ষেত্রের বিকাশ ও উন্নয়নে অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তারও একটি চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষি তথা কৃষক কল্যাণে ‘সয়েল হেল্‌থ কার্ড’, ‘প্রধানমন্ত্রী কৃষি সিচাঁই যোজনা’, ‘জৈব কৃষি পদ্ধতি’ সহ বেশ কিছু প্রকল্প ও কর্মসূচি চালু করা হয়েছে। কৃষকরা যাতে কৃষিকার্যে ব্যবহার্য ইউরিয়া সার পর্যাপ্ত মাত্রায় ও পরিমাণে পেতে পারেন, তাও নিশ্চিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মধ্যপ্রদেশের কৃষিক্ষেত্রে ভালো কাজের নজির সৃষ্টি করায় রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি অভিনন্দিত করেন রাজ্যের কৃষিজীবীদের।

মেলায় কৃষকদের মধ্যে ‘সয়েল হেল্‌থ কার্ড’ এবং বিমার দাবিদাওয়া নিষ্পত্তি সংক্রান্ত নথিপত্র বন্টন করেন প্রধানমন্ত্রী।

PG/SKD/DM