পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২৯ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের ধার-এ এক দুর্ঘটনায় প্রাণহানির খবরে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী স্বজনহারাদের সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
শ্রী মোদী প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে এককালীন ২ লক্ষ টাকা নিহতদের নিকটাত্মীয়কে দেওয়ার ঘোষণা করেছেন। আহতরা পাবেন ৫০,০০০ টাকা।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“মধ্যপ্রদেশের ধার-এ এক দুর্ঘটনায় প্রাণহানির খবরে আমি গভীর মর্মাহত। দুর্ঘটনায় স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
পিএমএনআরএফ থেকে এককালীন ২ লক্ষ টাকা নিহতদের নিকটাত্মীয়কে দেওয়া হবে। আহতরা পাবেন ৫০,০০০ টাকা : প্রধানমন্ত্রী।”
SC/CB/NS
Deeply pained to hear about the loss of lives in an accident in Dhar, Madhya Pradesh. I extend my heartfelt condolences to those who have lost their loved ones in this mishap. Prayers for the speedy recovery of the injured.
— PMO India (@PMOIndia) April 29, 2026
An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be…